প্রতিবেশীর বিরুদ্ধে জোরপূর্বক প্রবাসীর জমির মাটি কেটে ফেলার অভিযোগ

top Banner

মিরসরাইয়ে মো. মনির হোসেন নামে এক প্রবাসীর মালিকানাধীন জমির মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী দিল মোহাম্মদ রনির (৪৫) বিরুদ্ধে । ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার এ ঘটনায় বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার (০৯ মে) রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে প্রবাসীর স্ত্রী উল্লেখ করেন, আমার স্বামী মো. মনির হেসেন প্রবাসে থাকার সুবাদে দিল মোহাম্মদের নেতৃত্বে অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি কাউকে কোন কিছু না বলে আমার স্বামীর তফশীলভুক্ত জায়গা থেকে গায়ের জোরে এস্কেভেটর ও গাড়ী দিয়ে রাতের আঁধারে আমাদের ফসলের জমির মাটি কেটে নিয়ে যায়। যার কারণে আমাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লিখিত অভিযোগ আরো উল্লেখ করা হয়, মাটি কাটার সময় আমি বাধা দিলে দিল মোহাম্মদ সাথে সাথে ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ্যে বলে এ বিষয়ে কোন কর্ণপাত করলে বা মামলায করলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।

প্রবাসী মো. মনির হেসেন স্ত্রী তাছলিমা আক্তার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিকটবর্তী আত্মীয় স্বজনদের অবহিত করলে তাহারা আমাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেয়। তারপর আমি থানার শরণাপন্ন হয়ে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো খবর