মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মৃত্যুদাবী চেক প্রদান

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে এক গ্রাহকের মৃত্যুদাবী চেক প্রদান করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরে মিরসরাই সার্ভিসিং সেল এর উদ্বোধন অনুষ্ঠানে মৃত্যুদাবী চেক প্রদান করা হয়।

মিরসরাই সার্ভিসিং সেল এর ইনচার্জ ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইপিএল আইরিশ ভাইস প্রেসিডেন্ট ও প্রকল্প প্রধান মুহাম্মদ জসিম উদ্দিন, বারইয়ারহাট সার্ভিসিং সেলের জেনারেল ম্যানেজার ও ইনচার্জ মুহাম্মদ আইয়ুব খাঁন, চট্টগ্রাম সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, মিরসরাই সার্ভিসিং সেল এর ব্রাঞ্চ ম্যানেজার মো. আনিছুল হক শিমুল।

মিরসরাই সার্ভিসিং সেল এর ব্রাঞ্চ ম্যানেজার মো. আনিছুল হক শিমুল বলেন, আমাদের গ্রাহক সঞ্জয় কুমার দে ১২ বছর মেয়াদি সঞ্চয় ৬ কিস্তি বীমা তিন বছর চালানোর পর প্রবাসে মৃত্যুবরণ করেন। যেখানে তিনি ১ লাখ ৯৪ হাজার টাকা জমা দেন। স্বামী মৃত্যুর দেড় মাসের মধ্যে মেয়াদ পূর্ণ হওয়ার আগে তার স্ত্রী টুম্পা ঘোষকে বীমার ৬ লাখ ১০ হাজার ৮৭৫ টাকা পরিশোধ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে বীমার টাকা পরিশোধ করা হয়েছে।

আরো খবর