মিরসরাইয়ে পূজায় প্রতিটি মন্দিরের নিরাপত্তায় থাকবে জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক

top Banner

সনাতন ধর্ম্বালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজার নিরাপত্তায় মিরসরাইয়ের প্রতিটি মন্দিরের নিরাপত্তায় থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবকরা। উপজেলায় এবার ৯০টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্দিরে ২০জন করে স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নের বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন মানিক, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব এহসানুল আনোয়ার চৌধুরী মুন্না, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাপ্পি, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, পশ্চিম মলিয়াইশ মাতৃমন্দির পূজা উদযাপন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী কানু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রুবেল, সহ- সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু ও মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম এফ রহমান।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্দেশনায় অনুযায়ী শারদীয় দূর্গাপূজায় প্রতিটি মন্দিরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। প্রতিটি মন্দিরে ২০জন সদস্য শিডিউল করে দায়িত্ব পালন করবেন। নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে পূজা পালনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

আরো খবর