মিরসরাইয়ে সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে ইফতার বিতরণ,দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) নিজামপুর বাজারের একটি কমিউনিটি সেন্টারে প্রয়াত শিক্ষক মনিরুল ইসলাম নিজামী, গিয়াস উদ্দিন,বাবু ফেমতোষ বড়ুয়া, বাবু ননী ভ‚ষন বড়ুয়া ও অফিস সহকারী নুর আলমের স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে নিজামপুর বাজারের সিএনজি,অটোরিক্সা চালক ও ভ্রাম্যমান দোকানদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় ৯৫ ব্যাচে ছাত্র নুর খানের সভাপতিত্বে এবং রেজাউল হান্নান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঐ স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু প্রিয়তোষ নাথ,নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্লা নুরুল আবছার,সরকারহাট এন.আর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও হাইত কান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাম হোসেন, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কবির ফিরোজ,ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু,অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ দে।
এছাড়াও উপস্থিত ছিলেন,স্কুলের সাবেক শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী যারা উক্ত অনুষ্ঠান সফল করার জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য- রবিউল হোসেন সেলিম ,নিয়াজুল করিম লিটন,তানজিম জামান মিতুল,সালাউদ্দিন,সোহরাব হোসেন মিলন প্রমুখ।
আয়োজকরা বলেন,প্রয়াত শিক্ষক ,কর্মচারী বৃন্দের আত্মার মাগফেরাত কামনায় এবং এলাকার গরীব অসহায় ব্যক্তিবর্গের মধ্যে ইফতার বিতরণের উদ্দেশ্যে এমন মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদেও ব্যাচের যারা প্রবাস থেকে আর্থিক সহযোগিতা করেছে আমারা তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে সমাজ সেবা মূলক এমন উদ্যোগ অব্যাহত রাখার ব্যাপারে আমরা অঙ্গীকার বদ্ধ।
উল্লেখ্য,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রফিউজ্জামান।
পরিশেষে সকলের ইফতার গ্রহন করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।