মিরসরাইয়ে দূর্গাপুরে বিএনপির সদস্য নবায়ন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ফর্ম বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মিয়াজী, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, উপজেলা জাসাসের সাবেক আহবায়ক প্রফেসর সেলিম নিজামী, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম,
বিএনপি নেতা মাঈন উদ্দিন মনি, বিএনপি নেতা মির্জা মোমিন, হেলাল উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ মাসুম, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক তানভির হোসেন অভি প্রমুখ৷
এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন৷
এসময় বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের ১৭ টি বছর সুন্দর পরিবেশে আমাদের দলের নেতাকর্মীদের পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন করতে দেয়নি৷ তবুও আমরা থেমে থাকিনি৷ ছোট পরিসরে আমরা নিজেদের মতো ইফতার আয়োজন করেছি৷ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে৷ আমরা এখন সাধারণ জনগণকে সাথে নিয়ে উন্মুক্ত ময়দানে ইফতার আয়োজন করতে পারছি৷ ‘

আরো খবর