ঈদকে ঘিরে ব্যতিক্রমী এক উদ্যোগে অসহায় এবং দুস্থদের জন্য বসানো হয়েছে দুই টাকার ঈদ বাজার। ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে ছাত্রদলের উদ্যোগে দুই টাকায় ঈদের নতুন পোষাক নিতে পেরে আনন্দিত অসহায় এবং দুস্থ পরিবারগুলো। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ টায় উপজেলার মিঠাছরা বাজারে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ভ্রাম্যমান ঈদ বাজার বসানো হয়েছে।
দুই টাকার ঈদ বাজারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, থ্রি-পিস ও ছোটদের পোষাক সামগ্রী। ১৫০ পরিবার এ সুবিধা পেয়েছে।
দুই টাকায় ঈদের নতুন পোষাক নিয়ে আবেগ আপ্লুত হয়ে আলমগীর হোসেন বলেন, ‘আমাদের মতো নি¤œ শ্রেনীর মানুষরা সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। ঈদের সময় নতুন কেনার সামর্থ্য নাই। জিনিসপত্রের উর্ধ্বগতি দামের কারণে। দুই টাকায় মেয়ের জন্য একটি থ্রি-পিস নিয়েছি। খুব ভালো লেগেছে।’
আসিয়া খাতুন বলেন, ‘ঈদকে সামনে রেখে পরিবারের জন্য নতুন কাপড় কেনা নিয়ে খুবই দুঃশ্চিন্তায় ছিলাম। সীমিত আয়ের কারণে তা সম্ভব হচ্ছিল না। এমন সময়ে মাত্র দুই টাকায় প্রয়োজনীয় ঈদ সামগ্রী পেয়ে সত্যিই স্বস্তি পেয়েছি। এই উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা। যারা করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি।’
আয়োজক কমিটির অন্যতম উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে সমাজের অসহায় ও নি¤œ আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা দুই টাকায় ইদের বিভিন্ন পোষাক বিক্রি করেছি। ঈদ সবার জন্য আনন্দের হলেও অনেকেই আর্থিক সংকটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা চেয়েছি, সামান্য প্রচেষ্টার মাধ্যমে হলেও তাদের মুখে হাসি ফোটাতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এসময় উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার, হিমেল চৌধুরী, পোর্ট সিটি ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ, তারিফুর ইসলাম, নকিবুর রহমান ও কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ওমর ফারুক, শাকিলসহ স্থানীয় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।