জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিরসরাই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫ সম্পন্ন হয়েছে । গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কতৃক আয়োজিত গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা সহকারী প্রকৌশলী প্রদীপ রায়, প্রধান সহকারী মো: সাইফুল ইসলাম। সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার মিজানুর রহমান,ইপসা’র ফিল্ড অফিসার মো:জাবেদুর রহমান,ফজল করিম ও নাসিম চৌধুরী।
এ কর্মসূচিতে মিরসরাই পৌরসভার ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৯টি নিম্নআয়ের কমিউনিটিতে ৫ প্রজাতির প্রায় ৭০০ গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।