মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা উপজেলা মডেল মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি শুভ কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম চেয়ারম্যান, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক আহবায়ক মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, রফিকুল ইসলাম পারভেজ, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আইয়ুব খান সহ নেতৃবৃৃন্দ।
মিলাদ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম হেলাল।
এসময় সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীর প্রতি শুভ কামনায় দোয়া করা হয়।