মিরসরাইয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

top Banner

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল প্রমুখ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, সাবেক সদস্য মাস্টার মো. ইউনুস, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা শোয়াইব হাসান, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো সাহেদ আহসান প্রমুখ।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তিনি সারাজীবন দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। তাঁর ইন্তেকাল দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির সুদৃঢ় সংগঠন গঠনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

আরো খবর