মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

top Banner

কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে সেবা মাস (১-৩১ জুলাই) উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মিরসরাই এস.এম.ই কৃষি শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব চট্টগ্রাম উত্তর জোন মুহাম্মদ মহী উদ্দিন।

এভিপি ও মিরসরাই এস.এম.ই কৃষি শাখা প্রধান এম রুহুল আমিনের সভাপতিত্বে ও এফএভিপি ও মিরসরাই এস.এম.ই কৃষি শাখার ম্যানেজার অপারেশন মো. সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, বড়তাকিয়া গ্রæপের চেয়ারম্যান লুৎফুর নাহার।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুন্নবী, মান্দারবাড়িয়া শাহ অলিয়া বালিকা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরনবী, ওয়ার্লেস মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ শোয়াইব, ওয়ান্ডারল্যান্ড এর চেয়ারম্যান কামাল উদ্দিন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষক মোহাম্মদ ইউসুফ, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বিনিয়োগ গ্রাহক ও ব্যবসায়ী বিমল কুমার শর্মা ও ইমাম উদ্দিন।

সমাবেশে মিরসরাইয়ের স্বনামধন্য ব্যবসায়ী, শিক্ষাবিদ, আলেম-ওলামা, প্রবাসী গ্রাহক ও তাঁদের পরিবারবর্গ এবং সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আরো খবর