মিরসরাই উপজেলার সামাজিক, স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন ‘ইউসাম’ ঈদ পুনর্মিলনী, নবীন বরণ এবং সংবর্ধনা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ) উপজেলা অডিটোরিয়ামে প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কৃতি শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসাম কার্যকরী কমিটি-(২০২৪-২০২৫) এর সভাপতি আব্দুল্লাহ আল মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকসুদুল আলম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম,জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান শওকত,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জাহিদ ইকবাল,টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান,মিরসরাই উপজেলা পরিষদের সারবক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন,মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী,সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফসার, সাবেক ট্যাক্স কমিশনার ও শিক্ষানুরাগী সমাজসেবক কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের প্রচার সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল হক,বারইয়ারাহাট কলেজ গভর্নিং বডির সভাপতি দিদারুল আলম মিয়াজী, ইউসামের প্রতিষ্ঠা কালীন সদস্য আলতাফ হোসেন রাজু, রেসিডেন্ট মেডিকেল অফিসার ও ইউসামের সাবেক সভাপতি ডা.সাকিরুল ইসলাম, ইউনিটেক্স স্টোর অফিসার ও ইউসাম ডিসিপ্লিনারি বোর্ডের সদস্য কাউসার হামিদ,মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা,চট্টগ্রাম উন্নয়নকর্তৃপক্ষের সহকারী অথোরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মুহাম্মদ হামিদুল হক, ঢাকাস্থ মরিসরাই ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব খান,ইউসামের সাবেক সভাপতি মেসবাহুস সালেহীন রায়হান,সাধারণ সম্পাদক শরিফুল হাসান তুহিন।
প্রোগ্রামে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো মায়ের ভাষায় মাকে চিঠি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ,বিগত কার্যকরী কমিটিকে বিদায়ী সংবর্ধনা এবং লাকি কুপণ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ।