মিরসরাইয়ে আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার ১১৭ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

top Banner

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই উপজেলার আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার ১১৭তম বার্ষিক দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে মাদরাসা মাঠে আয়োজিত মাহফিলে মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে কোরআন ও হাদীসের আলোকে ওয়াজ করেন হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, জামেয়াতুন নূর আল আলামিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তহাদুল মাদারিসিল কাওমীয়া বাংলাদেশ এর মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ হামজা, লন্ডনের এসেক্স জামে মসজিদের খতিব ড. শায়েখ মাহমুদুল হাসান আযহারী, ফেনী জামেয়া মাদানিয়া সিলোনিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আহমদ উল্যাহ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়রুল হক আযহারী, ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসা সিনিয়র মুফতি মাওলানা শোয়াইব, মাইজদী মীরওয়ারিসপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আলী।

এসময় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা জাফর উল্লাহ নিজামী। এসময় হেফজ সম্পন্নকারী মাদরাসার ৯ জন হাফেজকে পাগড়ী পড়িয়ে দেওয়া হয় এবং নূরানী তালীমুল কুরআন বোর্ডে সাফল্য অর্জনকারী ৫ শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।

আরো খবর