প্রতিটি অক্ষরে শুদ্ধতা, প্রতিটি লেখায় সৌন্দর্য—এই স্লোগানকে সামনে রেখে মিরসরাইয়ে যাত্রা শুরু করেছে ‘আবিদ’স ফাইন রাইটিং একাডেমি’। মিরসরাই মারুফ মডেল স্কুলের পাশে অবস্থিত এই একাডেমিতে শিক্ষার্থীদের সুন্দর ও পরিচ্ছন্ন হাতের লেখা শেখানো হচ্ছে।

আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে অক্ষরের গঠন, লাইনের ব্যবহার ও লেখার সৌন্দর্যের ওপর গুরুত্ব দিয়ে এখানে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের হাতের লেখায় দ্রুত ইতিবাচক পরিবর্তন আসছে।
একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আব্দুল কাইয়ুম মোহাম্মদ আবিদ জানান, মিরসরাই মারুফ মডেল স্কুলে শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুন্দর হাতের লেখা শেখানোর সঙ্গে যুক্ত। তিনি বলেন, সুন্দর হাতের লেখা শুধু লেখার সৌন্দর্যই বাড়ায় না, বরং শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্য থেকেই ‘আবিদ’স ফাইন রাইটিং একাডেমি’ প্রতিষ্ঠা করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়ন ও সৃজনশীল দক্ষতা বিকাশে ‘আবিদ’স ফাইন রাইটিং একাডেমি’ মিরসরাই এলাকায় একটি সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা। আগ্রহী অভিভাবকরা এখনই তাদের সন্তানদের এই একাডেমিতে ভর্তি করাতে পারেন।