চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ৫ আগস্ট পরবর্তী পরিচালিত “ডেভিল হান্ট ফেজ–টু” অভিযানের সময় বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামের আদালতে আসামীদের জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন— নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক, ১৪নং হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ; আলা উদ্দিন, ১৬নং সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা; জয়নাল আবেদিন মেম্বার, ১১নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা; জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগ; এবং শামিমা আক্তার সাথী, ৯নং মিরসরাই সদর ইউনিয়নের মহিলা মেম্বার।
তাদের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট জানান, তারা যেন পরিবারের সাথে ঈদ করতে পারেন সে জন্য আমি আইনজীবিদের সর্বোচ্চ চেষ্টা করতে বলেছি। তারা এখন মুক্ত। এটাই আমার জন্য আনন্দের।