মিরসরাইয়ে আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা ও ঝটিকা অভিযান

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি থানার অফিসার ও ফোর্সসহ ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ভাঙ্গাপুল ও ডাকঘর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং পুলিশি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে ওসি আতিকুর রহমান আবু তোরাব বাজারের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিরাপদ ব্যবসা পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মতবিনিময়কালে ওসি আতিকুর রহমান বলেন, “চুরি, ডাকাতি, মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এসব অপরাধ কঠোর হাতে দমন করা হবে।” তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশি কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

এসময় থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো খবর