চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠানালায় আবদুল লতিফ সারেং বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. নুরুল আমিন৷
শনিবার (১১ অক্টোবর) দুপুরে মো. নুরুল আমিনের উদ্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে দুপুরের খাবার, কাপড় ও আর্থিক সহায়তা প্রদান করা হয়৷
মো. নুরুল আমিন বলেন, ক্ষতিগ্রস্তদের নিয়মিত খোঁজ খবর নিয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি। একই সাথে ক্ষতিগ্রস্থ পরিবার তাদের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই দোয়া করি। পাশাপাশি সমাজের বিত্তবানরাও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলোর পাশে দাড়াবে সেই প্রত্যাশা করি।’
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না চৌধুরী, মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তপন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. শাখাওয়াত হোসেন চৌধুরী মানিক, বিএনপি নেতা হেলাল উদ্দিন, যুবদল নেতা মোঃ তারিফুল ইসলাম তারেক, আমজাদ হোসেন রুবেল, রাহাত, হান্নান শাহ প্রমুখ।