মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয় এডহক কমিটি গঠিত

top Banner

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয় এডহক কমিটি গঠন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম স্বাক্ষরিত গত বৃহস্পতিবার (২২ মে) চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা দেন।

এতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং চট্টগ্রাম জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নুর নবীকে সভাপতি মনোনিত করা হয়েছে।

পদাধিকারবলে সদস্য সচিব মনোনিত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহাজাহান, শিক্ষক সদস্য মনোনিত হয়েছেন হামিদা আবেদিন পলি এবং অভিবাবক সদস্য মনোনিত হয়েছেন মোশারফ হোসেন চৌধুরী।

 

আরো খবর