মিরসরাইয়ের সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে আলোচনা সভা

top Banner

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সাহেরখালী উচ্চ বিদ্যালয়ে ১৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম মেছ বাহুল হক।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী তাওহীদুল ইসলাম চৌধুরী ও গীতা পাঠ করেন এসএসসি পরীক্ষার্থী দীপুমনি দাশ । এসব বক্তব্য রাখেন রাজনীতিবিদ মাঈন উদ্দিন চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের কাজী মো. সেলিম, বিদ্যালয়ের শিক্ষক হুমায়ূন কবির,মোঃ আবু ইউসুফ, আনোয়ার হোসেন, মোঃ নাদেরুজ্জমান, মোঃ রেদোয়ান।

এছাড়া বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ, কাজী নিয়াজ উদ্দিন, ইলমা জাহান, মারজানা হক চৌধুরী।

আরো খবর