‘মিরসরাইয়ের প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগবে ইনশাআল্লাহ’

মিরসরাই পৌরসভায় কালভার্ট উদ্বোধনকালে নুরুল আমিন এমপি

top Banner

 

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন আমার কাজ হলো উন্নয়ন কর্মকান্ড করা। উপজেলার ১৬ ইউনিয়ন দুই পৌরসভার প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া পৌছে যাবে। তবে আপনাদের কাছে আমার দুটি চাওয়া রয়েছে, একটি নিজ নিজ এলাকাকে মাদক মুক্ত করতে হবে। আরেকটি এলাকায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি না করতে পারে এষিয়ে সজাগ থাকা।’

তিনি শনিবার (১৬ মে) দুপুরে মিরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড নাজিরপাড়ায় কেরামত আলী সড়কে মলিয়াইশ খালের উপর নির্মিত ১৫ মিটার কালভার্ট উদ্বোধনকালে এসব কথা বলেন।

এসময় নুরুল আমিন এমপি বলেন, এসময় নুরুল আমিন এমপি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যে ব্যাপক উন্নয়ন কাজ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথায় নয়; কাজে বিশ্বাসী। ইতিমধ্যে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে। এই উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, সাবেক যুগ্ম আহবায়ক ছুট্টু কমিশনার, মো. রেদোয়ান, বিএনপি নেতা জাফর ইকবাল, এম.এ মামুন, ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শহীদ, সদস্য সচিব ফরহাদ হোসেন তুহিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসেন মুহাম্মদ মাসুম, সদস্য সচিব ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইনজামামুল হক ইমন, যুবদল নেতা রিয়াদ হোসেন প্রমুখ।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় মলিয়াইশ খালের উপর কালভার্ট নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ১১ লাখ ২৯ হাজার ৭৫৫ টাকা।
এমএমডি

আরো খবর