মিরসরাইয়ের তিন কৃতি সন্তান চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত

top Banner

প্রবাসে চট্টগ্রামবাসীদের অন্যতম প্রখ্যাত আঞ্চলিক সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.–এর বোর্ড অব ট্রাস্টির সদস্য পদে মিরসরাইয়ের তিন কৃতি সন্তান নির্বাচিত হয়েছেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ড অব ট্রাস্টির নবনির্বাচিত সদস্যরা হলেন, সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মনির আহমেদ, দুইবার নির্বাচিত নির্বাচন কমিশনার মিজানুর রহমান জাহাঙ্গীর এবং ট্রাস্টি বোর্ডের বর্তমান ও সাবেক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ রেজবী চৌধুরী।

সংগঠনের কার্যকরী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মনোনয়ন প্রমাণ করে মিরসরাইয়ের কৃতি সন্তানদের দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের স্বীকৃতি।

এসময় সংগঠনের নেতৃবৃন্দরা নবনির্বাচিত বোর্ড অব ট্রাস্টির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তারা প্রবাসে চট্টগ্রামবাসীর কল্যাণমূলক কার্যক্রম এবং চট্টগ্রাম সমিতি ইউএসএর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আরো খবর