মিরসরাইয়ের কাটাছড়ায় জিয়া স্মৃতি সংসদের ইউনিয়ন আঞ্চলিক শাখা উদ্বোধন করেছেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) উত্তর কাটাছড়া বাজারে জিয়া স্মৃতি সংসদের এ অফিস উদ্বোধন করেন তিনি।
৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল মিরসরাই উপজেলা শাখার সহ সভাপতি মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে উদ্বোধক ও প্রধান অতিধির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রমজান আলী বাপ্পি, কাটাছড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোজাম্মেল হক সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ফখর উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, ৯ নং সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ মুহুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, ৩ নং জোরারগঞ্চ ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন মুন্না, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাসেল, ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা ওসমাস হোসেন প্রমুখ।
