মিরসরাইয়ের করেরহাটে সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মহিন এর উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

top Banner

‎নিজস্ব প্রতিনিধি
‎মিরসরাইয়ে সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী আরিফুর রহমান মহিন এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসায় তার নিজ বাড়িতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময়ে ‘নামাজের পথে নতুন করে ফিরে আসি’- এই স্লোগানে “ক্রিয়েটিভ ফেইথ রিকানেক্ট” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
‎
‎ইফতার মাহফিল ও কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার রুবেল, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটু, করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জামশেদ আলম ফারুক, সদস্য সচিব মোশাররফ হোসেন খান সাব সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎আমেরিকান ইমেন্স নভেলটি’র স্বত্বাধিকারী ও ক্রিয়েটিভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফুর রহমান মহিন বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কিছু করার চেষ্টা করে আসছি। ক্রিয়েটিভ ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। শিক্ষা সহায়তা প্রদান, বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান, খেলাধুলায় সহযোগিতা প্রদান, ধর্মীয় শিক্ষা গ্রহণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, অস্বচ্ছল পরিবারকে সহায়তা প্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছে। এই মানবিক ও সামাজিক কাজে সকলের সহযোগিতা কামনা করছি।
‎

আরো খবর