নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নে প্রায় দুই শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুমাইয়া আক্তারের ব্যবস্থাপনায় ও স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন শতাব্দী ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে এসব চাউল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব ভট্টাচার্য , শতাব্দী ক্লাবের সভাপতি ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, শতাব্দী ক্লাবের সাধারণ সম্পাদক রনি ভৌমিক, যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, যুবদল নেতা আমজাদ হোসেন হোসেন বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, সদস্য সাব্বির রায়হান, শোয়েব হাসান এবং সামসুদ্দোহা ছাড়াও ক্লাবের আরো সদস্যবৃন্দ।