নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন শাখার ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকেলে নিজামপুর সরকারি কলেজ মাঠে ইউনিয়ন সেক্রেটারি এম লোকমান হোসাইনের সঞ্চালনায় ও ইউনিয়ন আমির মাওলানা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১ মিরসরাই আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শাখার আমির মাওলানা নুরুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক কাজ্বী মাওলানা আবু বকর, মিরসরাই উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম টিটু,ইসলামী ছাত্রশিবির মিরসরাই শহর আদর্শ শাখার সভাপতি সাকিব হোসাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি তোফাজ্জল হোসেন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার সাদাত, ইউনিয়ন অফিস সম্পাদক আশরাফুল আলম সুমন, ইসলামী ছাত্রশিবির নিজামপুর সাথী শাখার সেক্রেটারি রিয়াদ হোসেন রাসু প্রমুখ।