মিরসরাইয়ের এমপি নুরুল আমিনের সুস্থ্যতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

top Banner

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনের সুস্থ্যতা কামনায় উপজেলঅ বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২৭ ফেব্রæয়ারি) বাদে জুমা মিরসরাই মডেল মসজিদে এই কর্মসূচি পালন করা হয়।

দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জমির উদ্দিন। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। তিনি এমপি নুরুল আমিনের দ্রæত সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার, জসীম উদ্দিন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, আহবায়ক জামশেদ কমিশনার, সদস্য সচিব জাহিদ হুসাইন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তোবারক হোসেন, জহির উদ্দিন মো. হুমায়ুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল আফসার জুয়েল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

দোয়া মাহফিলে এমপি নুরুল আমিনের দ্রæত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

আরো খবর