মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নে বিএনপি’র জনসভা

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে ইছাখালী ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে জনসভা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ইছাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঝুলনপুল স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আবু নোমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, কাটাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউল কবির ইকবাল, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মঈন উদ্দিন মনি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো খবর