নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, চট্টগ্রাম -১, মিরসরাই আসন থেকে মনোনয়ন প্রত্যাশি শাহীদুল ইসলাম চৌধুরীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মিরসরাইয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদের দ্বিতীয় দিন উনার নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রায় তিন সহস্রাধিক মানুষের সমাগম ঘটে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের মীরসরাই শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলে দলে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন।
এসময় এতিম, ইমাম-মুয়াজ্জেন, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ, এক্টিভিস্ট, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং ২৪ এর গণ অভ্যুত্থানে অংশগ্রহনকারী তরুণসহ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিনত হয় বিশাল এক মিলনমেলায়।
এসময় শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, প্রতি বছর আমার বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় একটি রীতিতে পরিনত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের ফলে এবছর দলের নেতাকর্মীরা মুক্ত পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বপ্রণোধিত হয়ে আমার বাড়িতে উপস্থিত হয়েছে। আমি সকল আগত নেতাকর্মী সহ মিরসরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
এসময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমুখী রাজনীতি করার অনুরোধ জানান এবং সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থাকার দিক নির্দেশনা দেন।