মিরসরাইতে হিতকরী বনাম বগাচতর ব্লাড ব্যাংক প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী বনাম বগাচতর ব্লাড ব্যাংকের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বরিবার (৩১মে) বিকালে উপজেলার কমরআলি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচে এই দুইটি দল প্রতিদন্ধিতা করে বগাচতর ব্লাড ব্যাংক ২-০ গোলে পরাজিত করে হিতকরীকে।

খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন হিতকরীর সেরা খেলোয়াড় আবু নছর, ম্যাচ সেরা গোলকিপার নির্বাচিত বগাচতর ব্লাড ব্যাংকের আসাদুজ্জামান সাকিব।

ঘন্টাব্যাপী আয়োজনে খেলা পরিচালনা করেন- আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম ও কমর আলি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নঈমুল ইসলাম এবং সাহেরখালি মাদরাসার ক্রীড়া শিক্ষক ওসমান গনি।

হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। সামাজিক ও মানবিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমরা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি। জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য।

আরো খবর