মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের যুবদল নেতা শাহাদাত হোসাইনের ব্যাক্তিগত উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। সোমবার ( ২ মার্চ) হযরত শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী( রাঃ)এর মসজিদ ও আশেপাশে ইফতার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়। তার সুস্থতা কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা এবং মহুরমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় এবং ছিন্নমূল মানুষের মাঝে দুইদিনে ৬০০ প্যাকেট ইফতার বিতরণ করেন ১০নং মিঠানালা ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসাইন।
তিনি বলেন, আপনারা জানেন মিরসরাই মাটি ও মানুষের নেতা নুরুল আমিন এমপি কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া মহফিল ও ইফতার বিতরণ করতে পেরে আমি আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন, প্রতি বছরের মতো এই বছরও আমি শাড়ি লুঙ্গি বিতরণ করবো।