মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মিরসরাই কলেজ ছাত্রদলের মিছিল, লিফলেট বিতরণ

ছাত্রদলকে মানুষের কল্যাণে কাজ করতে হবে -নুরুল আমিন চেয়ারম্যান

top Banner

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন, ‘মিরসরাই উপজেলায় কোন ধরনের সন্ত্রাস ও চাঁদা বাজদের স্থান হবে না। মিরসরাই পৌরসভা এলাকায় কোন ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন বা অন্য কোথাও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকালাপে যদি কেউ লিপ্ত হয় তার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মানে ছাত্রদল নেতাকর্মীদের যুগান্তকারী ভূমিকা রাখতে হবে। সোমবার (১০ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় মিরসরাই কলেজ ছাত্রদলে বিক্ষোভ মিছিল ও ৩১ দফা শীর্ষক লিফলেট বিতরণ কালে উপজেলা চত্বরে পথ সভায় এসব কথা বলেন।’

তিনি মাদক নিমূলের উদ্দেশ্য ছাত্রদল নেতাকর্মীদের বলেন,‘ ছাত্রদলে নেতাকর্মীদরে কোন ধরণের মাদক দ্রব্য গ্রহণে হতে বিরত থাকতে হবে এবং মাদক নিমূলে অগ্রজ ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত চেষ্টায় আমরা মিরসরাইকে শান্তির জনপদে পরিণত করবো।’

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই কলেজ ছাত্রদল নেতা নাজিম সিদ্দিক, নিজামপুর কলেজ ছাত্রদল নেতা নাঈম সরকার নাহিদ রায়হান হিমিলে নূর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরো খবর