আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-১ মিরসরাই) আসনে থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন গিয়াস উদ্দিন।

মিরসরাই উপজেলা যুবলীগের সহ সভাপতি শেখ আব্দুল আউয়াল তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গিয়াস উদ্দিন ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, রাজনীতি জন্য অনেক নির্যাতিত হয়েছেন। ৭৫ পরবর্তী আওয়ামীলীগের দূদীন ও স্বৈরাচার পতন আন্দোলনে গিয়াস উদ্দিন নিবেদিত প্রাণ ছিলেন। এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সবেক সহ সভাপতি ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদেরও দায়িত্ব পালন করেছেন তিনি।
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, মিরসরাইয়ের মানুষের ভালোবাসার প্রতিদান স্বরূপ দলের মনোনয়ন ক্রয় করেছি। ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ আমার দীর্ঘ এ রাজনৈতিক চলার পথে নেতা হয়ে না থেকেও নিজেকে কর্মী হিসেবে দেখতে পছন্দ করেছি। সবসময় রাজপথের সৈনিক হয়ে থেকেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন নিশ্চই করবেন। আমার নেত্রীর ওপর আমার বিশ্বাস আছে।’