মঘাদিয়া দানিচ কিশোর স্পোটিং ক্লাব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টটির উদ্বোধন করেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আলাউদ্দিন।
আজাদ হায়দার চৌধুরী রাজিবের সঞ্চালনায় ও আমিন উল্লাহ চৌধুরী আশরাফের সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও জাসাস মিরসরাই উপজেলা শাখার সহ সভাপতি মো: আলমগীর।

এসময় তিনি মঘাদিয়া দানিচ কিশোর স্পোটিং ক্লাবের সংগঠক মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা রাজিবের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো: আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপুসহ প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ফকির পাড়া রেনেসাঁ ক্লাব ও কাজির তালুক স্পোটিং ক্লাব। উদ্বোধনী ম্যাচে ট্রাইব্রেকারে ৩-২ গোলে বিজয়ী হয় ফকির পাড়া রেনেসাঁ ক্লাব। টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
উল্লেখ্য, দানিচ মঘাদিয়া অঞ্চলের এক সময়ের দাপুড়ে ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি নিজ এলাকায়সহ উপজেলা ও উপজেলার বাইরে দেখিয়েছেন তার অসামান্য পায়ের যাদু। প্রয়াত এ খেলোয়াড়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত হয় মঘাদিয়া দানিচ কিশোর স্পোটিং ক্লাব।