মঘাদিয়ায় সাইফুল কবির নাদিমের শোকসভা ও দোয়া মাহফিল

top Banner

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির প্রভাবশালী সদস্য সদ্যপ্রয়াত সাইফুল কবির নাদিমের স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ কচুয়া মোছলেমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভার আয়োজন করা হয়। স্বরণসভাটির আয়োজন করে ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলাউদ্দিনের সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিবের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈনুদ্দিন মাহমুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জাসাসের সহ সভাপতি ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো: আলমগীর।

এছাড়াও শোকসভায় নাদিম চৌধুরীকে স্বরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, যুগ্ম আহবায়ক দিদারুল আলম,মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো: আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: রিপন, ১১ নং মঘাদিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: সবুজ, ৫ নং ওয়ার্ড  শ্রমিকদলের সভাপতি নুর ছাপা প্রমুখ।

এসময় বক্তারা নাদিম চৌধুরীকে মঘাদিয়ার একটি ধ্রুবতারার সাথে তুলনা করে বলেন, নাদিম চৌধুরী নিজের আলো সবার মাঝে বিলিয়ে দিতেন। দলের দুর্দিনে নানাভাবে অত্যাচারিত হয়েছে। মামলা হামলার শিকার হয়েছেন। তারপরও তিনি দলের নেতা-কর্মী সমর্থকদের পাশে থাকতেন ছায়ার মতো। তাকে হারিয়ে মঘাদিয়া বিএনপি একটি রত্ন হারালো বলেও মন্তব্য করেন বক্তারা।

এছাড়াও স্মরণসভায় মঘাদিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

শোকসভা শেষে প্রয়াত বিএনপি নেতা সাইফুল কবির নাদিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া নাহের ফকির জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হামিদ উল্লাহ

আরো খবর