মঘাদিয়ায় আলোকিত যুব সংঘের ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয়

top Banner

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব সংঘ-এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা মঘাদিয়া নুরুল আবসার চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে প্রায় ৮ শতাধিক সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আলোকিত যুব সংঘের সভাপতি মো. এমরান হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বিএনপির ধানের শীষের মনেনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল, মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতে সভাপতি আমজাদ হোসেন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি অহিদুল ইসলাম শহীদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহমেদ রাকিবসহ সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আলোকিত যুব সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বিজয়। তরুণ সমাজকে মানবিক ও সেবামূলক কাজে আরও এগিয়ে আসতে হবে।

আবুতোরাব বাজারস্থ আলম ফার্মেসী, দরবার ইলেকট্রনিক, আবুতোরাব ডায়াগনস্টিক ও আল-হায়াত ডায়াগনস্টিক এর সার্বিক সহযোগিতায় কর্মসূচিতে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা। সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবকদের একটি তালিকাও প্রস্তুত করা হয়, যা ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কাজে আসবে বলে জানান আয়োজকরা।

আলোকিত যুব সংঘের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বলেন, মহান বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করতে পারাই তাদের মূল লক্ষ্য। আগামীতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরো খবর