মিরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী মঘাদিয়া ইউনিয় শাখার ক্রীড়া ও যুববিভাগের আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ওয়ায়েজ উদ্দিন ভূঁইয়া বাড়ী টিমকে হারিয়ে চ্যাম্পিয়ান হন ফজল উদ্দিন ভূঁইয়া বাড়ী টিম।
ওইদিন মঘাদিয়া ইউনিয়ন যুববিভাগের সভাপতি আহমেদ রাকিবের সঞ্চালনায় ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিমের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আমজাদ হোসেন। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন মিরসরাই থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইন সম্পাদক মুহাম্মদ শাহজাহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরসরাই থানা ওলামা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোতাহার হোসেন, যুববিভাগের সহ-সভাপতি অহিদুল ইসলাম শহিদ, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াত-যুববিভাগের বিভিন্ন নেতৃবৃন্দরা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রপি ও প্রাইজমানি তুলে দেন অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।
মঘাদিয়া ইউনিয়ন যুববিভাগের সভাপতি আহমেদ রাকিব বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী মঘাদিয়া ইউনিয় শাখার ক্রীড়া ও যুববিভাগের আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো। খেলায় ১২ টি দল অংশগ্রহণ করেছে। ১২টি দলের মাঝে তীব্র লড়াই শেষে ওয়ায়েজ উদ্দিন ভূঁইয়া বাড়ী টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাকিবের মালিকানাধীন ফজল উদ্দিন ভূঁইয়া বাড়ী টিম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. সানজিদ ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ান টিমের সাকিব, নাজমুল ও বাবু। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা প্রতিবছরের ন্যায় এবারও আমরা এমন আয়োজন করেছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।