মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মোনাজাত শেষে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, ফোরামের প্রধান উপদেষ্টা আ ক ম জান্নাতুল করিম খোকন, সভাপতি মো: আইয়ুব খান, সাধারণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শেখ মনসুর আহমেদ শিপলু, সহ-সভাপতি হাসান উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রুবেল, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন নিজামী, সহ-সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম মিনহাজ, শিক্ষা বিষয়ক সম্পাদক মঈনউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ এমরান, নির্বাহী সদস্য নূরুন নবী, সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন, মো: মিজানুর রহমান, সদস্য ফারুক হোসেন, মেহেদি হাসান সোহাগ সহ প্রমুখ।
এ সময় ফোরামের নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।