ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বাংলাদেশ চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মতিঝিল কিচেন ইয়ার্ডে ফোরামের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন মিরসরাই আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
সভায় বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নাইমুল হাসান শিমুল, শেখ শাহাদাত হোসেন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, জিএম কামরুল, সহ-সভাপতি নজরুল, ইকরাম ভূঁইয়া, প্রফেসর শামীমা ইয়াসমিন মিথিলা, ফোরামের সদস্য আনিসুর রহমান চৌধুরী মাসু, প্রফেসর আব্দুল কুদ্দুস, সাংবাদিক শামসুদ্দিন শামস, একরাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হক, সহ- সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন রাসেল, জামাল উদ্দিন নিজামী, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন সোহাগ, শহিদুল ইসলাম মিনহাজ, শিক্ষা সম্পাদক মঈন উদ্দিন, মানব কল্যাণ সম্পাদক ইমরুল কায়েস, ধর্ম সম্পাদক শাহ এমরান, প্রযুক্তি সম্পাদক শাহ রিয়াজ চৌধুরী, শহীদুল ইসলাম মিনহাজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় ফোরামের নেতৃবৃন্দ ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা করেন।