বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানের বহিস্কারাদেশ প্রত্যাহার

top Banner

নিজস্ব প্রতিনিধি :::
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়েছে। বহিস্কার আদেশ প্রত্যাহার হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উল্লাস দেখা গেছে। বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

প্রসঙ্গত; গত ২৯ জুলাই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ পাঁচ শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করে।

এ বিষয়ে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মিরসরাইয়ে সকল নেতা-কর্মীকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

 

আরো খবর