বিএনপি নেতা নাদিম চৌধুরী আর নেই

top Banner

মিরসরায়ের মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সাইফুল কবির চৌধুরী নাদিম আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।

রোববার (৫ মে) দুপুর ১টায় চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

নিহত সাইফুর কবির চৌধুরী মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া কচুয়া গ্রামের হাকিম উল্লাহ চৌধুরী বাড়ির মরহুম জহির উদ্দিন চৌধুরীর ২য় ছেলে। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক ছেলে সন্তান রেখে যান। জীবদ্দশায় বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মিরসরাই উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

প্রয়াত এ ত্যাগী নেতার মৃত্যুতে মঘাদিয়া ইউনিয়নজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নাদিম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিরসরাই উপজেলা বিএনপি, মিরসরাই উপজেলা জাসাস, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের নেতৃবৃন্দরা।

নাদিম চৌধুরীর মৃত্যুতে এক শোকবার্তায় মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে নাদিম চৌধুরীর অসামান্য অবদান রয়েছে। তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বিএনপি একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো। এসময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও তার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী মির্জা, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুল আলম, সাধারণ সম্পাদক এম আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান বিএনপি নেতা আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মিরসরাই উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাইয়ূম, ১১ নং মঘাদিয়া যুবদলের সদস্য সচিব মমিনুল হক, মঘাদিয়া শ্রমিকদলের সদস্য আলাউদ্দিন, ৫ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি নুর ছাপা, ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মো. খানসাব, যুবদল নেতা তারেকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা, কর্মী, সমর্থকরা।

আরো খবর