বারইয়ারহাট বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির অভিষেক

top Banner

উত্তর চট্টগ্রামের বানিজ্যিককেন্দ্র খ্যাতবারইয়ারহাট বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদী। বক্তব্য রাখেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। সদস্য সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নতুন সভাপতি জয়নাল আবেদীন আলমগীর, সাধারণ সম্পাদক কাজী মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক জাহেদ হোসেন বাপ্পী।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি জয়নাল আবেদীন আলমগীর, সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মো. ইউসুফ মানিক, সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কাজী মো. ওমর ফারুক,সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ হাজ্বী মির্জা রুহুল আমিন, সহ কোষাধ্যক্ষ শামসুদ্দীন ভূঁইয়া, প্রচার সম্পাদক জাহেদ হোসেন বাপ্পী, সদস্য আজিজুল হক, আব্দুল মান্নান বাবুল, দেলোয়ার হোসেন,আব্দুল মতিন,নুরুল আবছার, সাইফুল ইসলাম।শাহীন ও ফিরোজ ভূঁইয়া।

আরো খবর