বন্যায় ভেসে গেছে পানের বরজ, আর্থিক সহযোগীতা দিল ‘শান্তিনীড়’

top Banner

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ দুই পান চাষিকে আর্থিক সহযোগীতা দিয়েছে উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ‘শান্তিনীড়’। শুক্রবার সন্ধ্যায় বারইয়ারহাটস্থ জাহান মঞ্জিলে সংস্থার নিজ কার্যালয়ে ক্ষতিগ্রস্থ দুই পানের বরজের মালিক সাধন সেন ও অরুন চৌধুরীর হাতে চেক তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল দাশ, যুগ্ম সম্পাদক সাংবাদিক রাজু কুমার দে, কোষাদ্যক্ষ সবুজ কুমার সেন, দুঃস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, সংগঠনের আজীবন সদস্য হেলাল উদ্দিন ও সাবেক নির্বাহী সদস্য আলমগীর ভূইয়া উপস্থিত ছিলেন। ‘শান্তিনীড়’ বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ এছাড়াও ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিদের পুকুরে চুন ছিটিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন। পানের বরজ ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগীতার মাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছেন। এবিষয়ে সংগঠনের সভাপতি নিজাম উদ্দিন বলেন, শান্তিনীড় সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সাম্প্রতিক বন্যায় সেটি আবারো প্রমাণ হয়েছে। বন্যায় শান্তিনীড় সদস্যদের বাড়ি ঘর ডুবে যাওয়ার পরও নিজেদের কথা চিন্তা না করে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

আরো খবর