প্রজন্ম মিরসরাই এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হলেন অ্যাডভোকেট সরওয়ার

top Banner

স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হলেন অ্যাডভোকেট সরওয়ার নিজামী।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) পরিচালক পষর্দের এক অনলাইন সভায় সাবেক নির্বাহী পরিচালক মো: ইউনুচ নূরী পদত্যাগ করলে পদটি শূন্য হয় । এই সময় কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে আগামী এজিএম পর্যন্ত নির্বাহী পরিচালক মনোনীত হন সরওয়ার নিজামী । এতে কার্যকরী কমিটি নির্বাচনের লক্ষ্যে মো: মামুনুর রশিদ মামুনকে প্রধান নির্বাচন কমিশনার ও মো: নাজিম উদ্দিন, মো: সাঈদ হাসান অভি কে সহযোগী কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মো: ইউনূচ নূরী, মনজুরুল ইসলাম রায়হান, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, আবদুর রহিম, মামুনুর রশিদ মামুন, সরওয়ার নিজামী, নাজিম উদ্দিন, আসিবুল ইসলাম বাবু, সাঈদ হাসান অভি, আবদুল আওয়াল পারভেজ,ওমর ফারুক, জাহিদুল ইসলাম প্রমুখ।

 

আরো খবর