চট্টগ্রামের মিরসরাই উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২১ আগস্ট) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের গোভনিয়া,ফেনাপুনী ও পৌরসভার ৫নং ওয়ার্ডে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন, গিয়াস উদ্দিন, মামুন রশীদ মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মিরসরাইয়ের অনেক মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন পার করছেন।আমরা খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গোভনিয়া,ফেনাপুনী ও পৌরসভার ৫নং ওয়ার্ডে কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছি। আমরা সব সময় দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকবো।