পহেলা বৈশাখে মিরসরাইয়ে ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হাদিফকিরহাট

top Banner

মিরসরাইয়ে পহেলা বৈশাখ উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার সরকারহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় সরকারহাট ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে হাদিফকিরহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন মো. হুমায়ুন, তৌহিদ উদ দৌজা, মনিরুজ্জামান রুমেল, হাসান ইমাম চৌধুরী, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নুরুল করিম বাবলু, ওয়াহেদপুর ইউনিয়ন ওয়াহেদপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু তাহের, যুবদল নেতা মো. রাসেল।

শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আরো খবর