পড়াশোনায় মনোযোগী করতে প্রাক প্রাথমিক শ্রেণীর ক্লাস পার্টি
মিরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
চট্টগ্রামের মিরসরাইয়ে সাংস্কৃতিক পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে প্রাক প্রাথমিক শ্রেণীর ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর) পৌর সদরে অবস্থিত মিরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন ও শিশুবান্ধব পরিবেশে এ ক্লাস পার্টি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা, আবৃতিসহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কেক কেটে আনন্দ উৎসবে মেতে ওঠেন।
প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন ,মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার মাইন উদ্দীন, রেজাউল ইসলাম। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক প্রাথমিক শ্রেণী শিক্ষক রেশমা আক্তার, মাম্পী নাগ সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

মিরসরাই এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরিনা বেগম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সাংস্কৃতিক পরিবেশে ক্লাস পার্টির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী হন। এর ফলে অকালে ঝরে পড়া শিক্ষার্থীদের হার রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে । তিনি আরো বলেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে আজকের অনুষ্ঠান প্রাণবন্ত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।