নুর হোসাইনকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন

top Banner

টগবগে যুবক মুহাম্মদ নুর হেসাইনের শরীরে বাসা বেধেছে মরণব্যাধী ক্যান্সার। দীর্ঘদিন চিকিৎসা করে তাঁর পরিবারের সব কিছু শেষ হয়ে গেছে। দরিদ্র পরিবারের পক্ষে আর চিকিৎসা ব্যয় করা সম্ভব হচ্ছে না।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওচমানপুর ইউনিয়নের শরফুদ্দিন ভূইয়া বাড়ী প্রকাশকাশেম সদাগর বাড়ির বাসিন্দা নুর হোসাইন অসুস্থতার কারণে কোন কাজ করতে পারছেনা। তাই সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করেছে সে।
বর্তমানে নুর হোসাইন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। টাকা পয়সা ছিল বা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছিলো তা চিকিৎসা বাবদ শেষ হয়ে গেছে। টাকার অভাবে ভাইয়ের চিকিৎসা প্রায় বন্ধের পথে। তাঁর ছোট দুটি ছেলে সন্তান রয়েছে। সাহায্য পাঠানোর জন্য হোসাইন এর বিকাশ ও নগদ নাম্বার 01815129415।

 

আরো খবর