নির্ধারিত সময়ের ৭ মিনিট পর খুললো ভোটকেন্দ্রের গেট

ভোট গ্রহণে বিলম্ব ৩০ মিনিট

top Banner

চট্টগ্রামে ১ মিরসরাই সংসদীয় আসনে মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণে নির্ধারিত সময়ের সাত মিনিট পর খুলেছে ভোটকেন্দ্রের গেইট। ভোট গ্রহণ  শুরু হয় অন্তত ৩০ মিনিট পর

১২ ফেব্রুয়ারি সকাল ৭.৩০ টায় গেট খোলার কথা থাকলেও ৭টা ৩৭  মিনিটে কেন্দ্রের গেট খুলতে দেখা গেছে। এ সময় উপস্থিত ভোটাররা অপেক্ষায় ছিলেন।

বিলম্বে গেট খোলার কারণে আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে ভোট দেওয়ার শুরু করতে লাগে আর অন্তত ২০ মিনিট। সকাল ৭ টা ৫৫ মিনিটে ভোট গ্রহণ শুরু করতে পারেনি। এ সময় ভোটাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটার শেখ আহমদ বলেন, সকাল সাড়ে সাতটার আগেই আমরা ভোট কেন্দ্র এসেছিলাম। কিন্তু ভোট কেন্দ্র গেট খুলছিল না এতে নারী পুরুষ ভোটারা গেটে অপেক্ষা করছিল।সাত মিনিট পর গেট খুললেও ভোট গ্রহন শুরু হয় সকাল ৮ টার পর।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান বলেন এরকম হওয়ার কথা নয় এরপর আমি খবর নিচ্ছি কেন দেরি হল।

প্রিজাইডিং অফিসার জানান এই ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৯৭৫। মোট বুথ রয়েছে ৭ টি।

উপজেলা সহকারী রির্টানিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে মিরসরাই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন এবং এর মধ্যে তৃতীয় লিঙ্গ ভোটার আছে ৪জন। পোস্টাল ব্যালট রেজিষ্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। মোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮টি।

 

আরো খবর