নিউইয়র্কে হাইওয়েতে বিপদে পড়া পরিবারকে রক্ষা করে প্রশংসিত মিরসরাইয়ের পারভেজ

top Banner

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক হাইওয়েতে বিপদে পড়া একটি পরিবারকে দ্রুত সহায়তা করার জন্য প্রশংসা কুড়িয়েছেন মিরসরাইয়ের পারভেজ। গত রবিবার সন্ধ্যায় মেরিল্যান্ড থেকে ফেরার পথে পরিবারের গাড়িটি ইস্টবাউন্ড বেল্ট পার্কওয়ে হাইওয়েতে বিকল হয়ে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে।

জানা গেছে, ওই পরিবারের বিপদ দেখে পারভেজ ঝুঁকি নিয়ে এগিয়ে এসে নিজের গাড়ি ব্যবহার করে পাশের লেন আংশিকভাবে বন্ধ করেন, যাতে অন্য কোনো গাড়ি খুব কাছে না আসতে পারে। নিজের জীবন ঝুঁকিতে ফেলেও তিনি পরিবারটিকে নিরাপদে উদ্ধার করেন।

ঘটনার ভুক্তভোগী জানান, ‘গতকাল সন্ধ্যায় মেরিল্যান্ড থেকে ফেরার পথে পরিবারের গাড়ি ইস্টবাউন্ড বেল্ট পার্কওয়ে এক্সিট ৯এ-এর কাছে বিকল হয়ে তিন লেনের মাঝখানে থেমে যায়। গাড়ির হ্যাজার্ড সুইচ চেপে দিয়ে বের হওয়ার চেষ্টা করি, দরজা খোলার চেষ্টা করি, কিন্তু লেনগুলো এতই কাছাকাছি ছিল যে চলন্ত গাড়ির কারণে দরজা খুলে বের হওয়া সম্ভব হয়নি। ধোঁয়া ও পোড়ার গন্ধ ছড়ায়। মারাত্মক বিপদের মুখে পারভেজ নামের এক বাংলাদেশী প্রবাসী ঝুঁকি নিয়ে এগিয়ে এসে পরিবারকে নিরাপদে উদ্ধার করেন। তিনি নিজের গাড়ি ব্যবহার করে পাশের লেন আংশিকভাবে বন্ধ রাখেন এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলেও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন।’

আরো খবর