ধানের শীষের গণসংযোগে তারেক রহমানের বার্তা পৌঁছে দিলেন সালাউদ্দিন সেলিম

top Banner

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে গণসংযোগ করেছেন মিরসরাই উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন উপজেলায় বিএনপির এই নেতা।

এ সময় তিনি বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।

এ সময় সালাউদ্দিন সেলিম বলেন, “দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আমরা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে মুক্তির পথ তুলে ধরেছি। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন’ “আমরা বিশ্বাস করি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে খুব শিগগিরই দেশে গণতন্ত্রের বিজয় হবে। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর