চট্টগ্রামের মিরসরাইয়ে এক দোকানঘর ভাড়া নিয়ে চুক্তি সম্পাদনের পরও দোকান বুঝিয়ে না দিয়ে উল্টো দোকানের ডেকোরেশন ভাংচুরের অভিযোগ উঠেছে সৈয়দ ইকবাল ও রাহাত হোসেন বিরুদ্ধে। দোকনের ভাড়াটিয়ারা এখন অনেকটা অসহায় হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বড়তাকিয়া বাজারে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের পাশে ঘেঁসে স্থাপন হওয়া দোকানঘর ২০২৪ সালের জুলাই মাসে ১৩ শতাংশ দোকান ভিটির পশ্চিমাংশে (উত্তর দক্ষিণে দৈর্ঘ্য ২০ ফুট, পূর্ব-পশ্চিমে প্রস্থ ১৬ ফুট) সম্মুখস্থ দোকান গৃহের সংলগ্ন পশ্চাদে (উত্তর দক্ষিণে দৈর্ঘ্য ২৭ ফুট, পূর্ব-পশ্চিমে প্রস্থ ২১ ফুট জায়গা ভাড়াটিয়া ও মালিকের মধ্যে নির্ধারিত শর্তানুযায়ী চুক্তি হলেও নির্দিষ্ট সময় পার হওয়ার পরও দোকান হস্তান্তর করা হয়নি।
ভুক্তভোগীর রিয়াজ উদ্দিন জানান, আমি এবং আবুল হাসনাত জামিল মিলে দোকানঘর ১৬ হাজার টাকা মাসিক ভাড়া এবং অগ্রিম ৬ লক্ষ টাকা পরিশোধ ও কাগজপত্রের মাধ্যমে বৈধ চুক্তি সম্পন্ন করা হয়। কিন্তু দোকানে কিছু কাজ অসমাপ্ত কাজ থাকায় নিজ উদ্যোগে কাজ সম্পন্ন করা হলে কিছু সন্ত্রাসী দ্বারা সেই কাজ গুলো ভেঙ্গে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, চুক্তি অনুযায়ী দোকান হস্তান্তর না হওয়ায় তিনি ব্যবসা শুরু করতে পারছেন না। এতে করে তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় সচেতন মহল বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।